শুভাবরি ওয়েব ডেস্ক, ৮ মার্চ, কলকাতা:
শহর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামেও পৌঁছে গিয়েছে “হোপ ফাউন্ডেশনে”র সেবা কর্মকান্ড। দক্ষিণ ২৪ পরগনার রামেশ্বরপুর গ্রামের শতাধিক মানুষ গত ৬ মার্চ চক্ষু চিকিৎসার সুযোগ পেল বিনামূল্যে, সাথে ছিল বিনামূল্যে চশমা প্রদানের অঙ্গীকার।
ঠিক কিভাবে এই কাজটি সম্পন্ন হলো সেটা জানতে হলে দুই মাস পিছিয়ে যেতে হবে। আলহেরা একাডেমি স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত শুভাবরি পত্রিকার সদস্যরা স্কুলের প্রধান শিক্ষক তৌহিদ আলি মন্ডলের সাথে হোপ নার্সিং হোমের সি ই ও সমীরনবাবুর সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারা এবার কাজটি সম্পন্ন করেন।
গ্রামের মানুষের আশা, হোপ ফাউন্ডেশন আগামী দিনে এই দরিদ্র মানুষের সেবা আবারও আসবেন।