ডিজিটাল: খুব সহজ উপায়ে কিছু নিয়মের পালন করলেই আপনি আপনার সন্তান কে এবং নিজেকেও অনেক বেশি সুস্থ রাখতে পারবেন।

খাওয়াদাওয়া – শীতকালে আমাদের শরীরের রোমকূপগুলি শীতল হাওয়া বা ঠাণ্ডা দ্বারা ভরতি থাকে। তাই শরীরের ভেতরের তাপ তথা জঠর অগ্নি (Digestive Power) অত্যন্ত প্রবল হয়। ল পু 0l pp pp pp 000তাই চেষ্টা করবেন বাচ্চাদের কে নিয়ম মত বারে বারে খাবার খাওয়াতে।

জল খাওয়া – বাচ্চাদের কে শীতকালে কখনই ঠাণ্ডা জল খেতে দেবেন না কারন শরীরের তাপমাত্রা অধিক থাকার জন্য ঠাণ্ডা জল খেলে Immunity Power কমে যাবে।

স্নান – শীতকালে স্নান করার আগে বাচ্চাদের অবশ্যই ভালো করে (সরিষার তেল / নারকেল তেল) মাখিয়ে তারপরে স্নান করাবেন।
[আয়ুরর্বেদ মতে প্রত্যহ স্নান করার আগে ভালো করে তেল মাখলে আয়ু ক্ষয় কম হয়।]

সকালের রুটিন – সকালবেলা অবশ্যই নিজের সন্তান কে নিয়ে যোগাসনে বসুন। শীতকালে যোগাসন খুবই গুরুত্বপূর্ণ এবং এতে আপনার সন্তানের অভ্যন্তরীণ সমস্ত অঙ্গ অত্যন্ত বল পাবে।

জ্বর, সর্দি-কাশি ও ঠাণ্ডা লাগা থেকে বাঁচতে প্রত্যেকদিন রাতে শোবার আগে আপনার সন্তানের পা গরম জলে ধুইয়ে ভালো করে সরিষার তেল লাগিয়ে রাতে ঘুম পাড়ান। এতে ভালো ঘুম হবে এবং ঠাণ্ডা লাগবে না।
উপরের নিয়মগুলি অবশ্যই মেনে চলুন এবং শীতে আপনার সন্তান কে যে কোনও রোগ থেকে দূরে রাখুন।

লিখেছেন: Abhisek Bhattacharya
Doctor Of Naturopathic Medicine And Advance Diploma,Health And Nutrition Life Coach,Fully Accredited Certificate In Natural Medicine And Herbalism,Specialization In Diabetes Management From UEMS-EACCME
(Institution Of European Union Of Medical Specialist)