ডিজিটাল: প্রতিদিনের জীবনে আজ আমাদের কাজে লাগে। বিশেষ করে আমিষ রান্নার ক্ষেত্রে পেঁয়াজ ছাড়া রান্না জানো ভাবাই যায় না।

পেঁয়াজ কেনার সময় এই বিষয়গুলি মাথায় রাখুন –

পেঁয়াজের আকার যেন ঠিক হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কাটা পেঁয়াজ বাদ দিন।
পেঁয়াজের খোসা যেন পরিষ্কার এবং ঝকঝকে হয়।
পেঁয়াজে কোথাও কোনও দাগ বা পচা হলে সেগুলি বাদ দিন।
কিছু পেঁয়াজে সবুজ গাছ বেরিয়া থাকে। কেনার সময় সেগুলি বাদ দিয়ে কিনুন।

পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করার উপায় –
পেঁয়াজ ঠান্ডা, শুকনো জায়গায় রাখুন।
পেঁয়াজ কখনও ফ্রিজে রাখবেন না, তাতে পেঁয়াজ নরম হয়ে যেতে পারে।
বাড়তি কাটা পেঁয়াজ ভালো করে প্লাস্টিকে ভরে ফ্রিজে রাখতে পারেন।
নিয়মিত পেঁয়াজ বাছা দরকার। কোনও পেঁয়াজ পচে গেলে তাড়াতাড়ি সেটিকে সরিয়ে দিন। নয়তো অন্য পেঁয়াজ পঁচে যেতে পারে।