দিপাঞ্জন দত্ত, শুভাবরি ওয়েব ডেস্ক, ২২ এপ্রিল, দ: ২৪ পরগনা:
গতকাল বারুইপুর পুলিশ এবং কুলতলি থানা কুন্দখালি- গোদাবড় গ্রাম পঞ্চায়েতে কেল্লা বাজারের কাছে আন্ধারিয়া পূর্বপাড়ার মধ্যে জনৈক মহিউদ্দীন সর্দার-এর বাড়িতে আগ্নেয়াস্ত্র তৈরী করা চলছে এই খবর পেয়ে দুপুরে হানা দেয়।
আগ্নেয়াস্ত্র তৈরী করার সময়েই হাতেনাতে ধরা পড়ে মহিউদ্দীন। তল্লাশি চালিয়ে আটটা দেশী নতুন তৈরী পিস্তল, এবং তিনটি পুরনো বন্দুক পাওয়া গেছে। উদ্ধার হয়েছে অস্ত্র তৈরী করার যন্ত্রাংশ, লোহা কাটার মেশিন, ড্রিল মেশিন, পালিশ করার মেশিন, স্ক্রু ড্রাইভার, হাতুরি ইত্যাদি।
জানা গেছে, এই ব্যক্তি আগে তার নিজের বাড়িতে পোল্ট্রি ফার্ম চালাত । ছমাস আগে এই কারখানা গোপনে চালু করে। কার কাছে অস্ত্র তৈরী শিখেছে, এর আগে কোথায় অস্ত্র বিক্রি করেছে, ইত্যাদি বিশদ জানার জন্য
আসামীকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে জানা গেছে।
