আজ নবান্ন থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে এক সাংবাদিক সম্মেলনে এই ক্রেডিট কার্ডের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
দশম শ্রেণী পাশ করা ছাত্র-ছাত্রী ক্রেডিট কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন টাকার অভাবে কারোর লেখাপড়া বন্ধ হবে না।
তিনি আরো বলেন এর আগে কন্যাশ্রী , ঐক্যশ্রী, সবুজ সাথী বিভিন্ন প্রকল্প চালু হয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আজ তা করা হলো।
কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে এই ক্রেডিট কার্ড:
দশম থেকে দ্বাদশ, স্নাতক-স্নাতকোত্তর, গবেষণা ডিপ্লোমা , ডাক্তারি পড়া, এছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে এই কার্ড থেকে লোন পাওয়া যাবে। লেখাপড়ার জন্য যাবতীয় খরচ, বই কেনার জন্য এছাড়া ল্যাপটপ , কম্পিউটার কেনার জন্য লোন পাওয়া যাবে।
৪০ বছর বয়স পর্যন্ত এই ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নেওয়া যাবে। শোধ করতে হবে ১৫ বছরের মধ্যে।
এই ক্রেডিট কার্ড চালু হবার ফলে বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীদের পড়াশোনা ক্ষেত্রে এগিয়ে যেতে খুব সাহায্য হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। অভিবাবকদের কথায় এই প্রকল্প গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে খুবই সাহায্য হবে।
Administrative
Current Issue
Education
Lifestyle
News
Public Interest
Services
Westbengal
পশ্চিমবঙ্গ
উদ্বোধন হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের
