ডিজিটাল; ৬ জুন: আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সচেতনতা গড়ে তুলতে রাষ্ট্রসংঘ ‘আন্তর্জাতিক পরিবেশ দিবস’ উদযাপনের উদ্যোগ নেয়। পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবী গড়ে তোলার উদ্যোগে দেশ জুড়ে ডাক বিভাগের কর্মীরা ৭৫হাজার গাছের চারা পুতেছেন। পশ্চিমবঙ্গ সার্কেলেও কর্মীরা এই উপলক্ষ্যে নানা জায়গায় চার হাজার গাছ লাগিয়েছেন।
দিনটির স্মরণে ভারতীয় ডাকের পশ্চিমবঙ্গ সার্কেলের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল শ্রীমতী জে চারুকেসি কলকাতার যোগাযোগ ভবনে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন।
বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ প্রতিবছর দিনটি উদযাপন করেন। রাষ্ট্র সংঘের পরিবেশ কর্মসূচীর উদ্যোগে এই দিনটি পালিত হয়। সুইডেন আন্তর্জাতিক পরিবেশ দিবস উদযাপনের দায়িত্ব পালন করে।
১৯৭২ সালে স্টকহোমে মানবজাতির পরিবেশ সংক্রান্ত রাষ্ট্রসংঘের প্রথম সম্মেলনের বিষয় ছিল “শুধুমাত্র একটি পৃথিবী”। সেই সম্মেলনে আন্তর্জাতিক স্তরে স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় এবং আন্তর্জাতিক পরিবেশ দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
