দেশে গতকাল কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা প্রায় ৪৩ কোটির মাইলফলক ছাড়িয়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী, সামগ্রিকভাবে ৪৩ কোটি ৩১ লক্ষ ৫০ হাজার ৮৬৪টি টিকার ডোজ দেওয়া হয়েছে। একইভাবে, গত ২৪ ঘণ্টায় ৫১ লক্ষ ১৮ হাজার ২১০টি টিকাকরণ হয়েছে।
দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণের মধ্যে :
স্বাস্থ্য কর্মীরা প্রথম ডোজ পেয়েছেন – ১,০২,৮৬,৫১২; দ্বিতীয় ডোজ – ৭৬,৯৮,৩৪৩
করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা কর্মীরা প্রথম ডোজ পেয়েছেন – ১,৭৮,৫২,৪৪০; দ্বিতীয় ডোজ – ১,০৮,১৯,৪৫৭
১৮-৪৪ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন – ১৩,৮১,০৯,৫০৯; দ্বিতীয় ডোজ – ৬০,৬২,৩৭১
৪৫-৫৯ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন – ১০,০৭,২১,৮০৩; দ্বিতীয় ডোজ – ৩,৪২,৯৯,৬১০
ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন – ৭,৩৪,১৭,৪৩১; দ্বিতীয় ডোজ – ৩,৩৮,৮৩,৩৮৮।