উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের উত্তর-পূর্বাঞ্চল পরিষদের উদ্যোগে সার্বিক আর্থিক বিকাশের জন্য সিকিম সরকারের খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়ন দপ্তর রাজ্যে কৃষি কাজে যন্ত্রের ব্যবহার বাড়ানোর জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের খরচ হবে ৫ কোটি ৪ লক্ষ ৫ হাজার টাকা। এর মধ্যে কেন্দ্র দেবে ৪ কোটি ৫৩ লক্ষ ৬৫ হাজার টাকা এবং রাজ্যের প্রদেয় অর্থ ৫০ লক্ষ ৪০ হাজার টাকা। সিকিমের সবকটি জেলাতেই এই প্রকল্প বাস্তবায়িত হবে। কৃষি কাজে উৎপাদন বাড়ানো, কৃষকের আয় বৃদ্ধি এবং সার্বিক অর্থনৈতিক বিকাশই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। কৃষি কাজে বলদের ব্যবহার না করে পাওয়ার টিলার ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কৃষি কাজের সময় কমবে এবং ফসলের উৎপাদন বাড়বে।
