লাক্ষাদ্বীপ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের জাহাজ এমভি কারাভাত্তির ইঞ্জিন ঘরে স্টারবোর্ডে ৩০শে নভেম্বর আগুন লেগেছিল। আগুনে ক্ষতিগ্রস্ত জাহাজটির ইঞ্জিন চালু না হওয়ায় সেটি অ্যান্ড্রোথ দ্বীপে নোঙর ফেলে রাখা হয়। লাক্ষাদ্বীপ প্রশাসন ভারতীয় নৌবাহিনীকে অনুরোধ জানায়, তারা যাতে ওই জাহাজটিকে কোচিতে নিয়ে আসে। কোচিতে নিয়ে এসে মেরামত করার জন্য নৌবাহিনী আইএনএস শার্দূলকে ১৬ই ডিসেম্বর পাঠায় । ১৭ তারিখ নৌবাহিনীর বিশেষজ্ঞরা কাভারাত্তির কর্মীদের জাহাজের পোর্ট ইঞ্জিন চালু করতে সাহায্য করেন। এরপর সেটিকে কোচিতে ১৮ তারিখ নিয়ে আসা হয়।
