করোনা মহামারীর বাড়বাড়ন্তের জন্য ২০২১ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত করা সম্ভব হয়নি। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড কিছুদিন আগে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিল এবছরের বইমেলা শুরু হবে আগামী ৩১ শে জানুয়ারি থেকে। কিন্তু বর্তমান বিভিন্ন পরিস্থিতির ওপর নজর রেখে আয়োজক সংস্থা এই বইমেলার দিন পিছনে সিদ্ধান্ত নিল বলে জানা গেছে। এ বছরের বইমেলা সল্ট লেক সেন্ট্রাল পার্কে শুরু হবে আগামী ২৮শে ফেব্রুয়ারি থেকে।
সূত্র মারফত জানা গেছে যেহেতু বিধান নগর পৌরসভার নির্বাচন পিছিয়ে ১২ ই ফেব্রুয়ারি করা হয়েছে তার জন্য বইমেলা অনুষ্ঠিত করতে কিছু সমস্যা হতে পারে তার জন্য পেছাতে হচ্ছে বইমেলা।
তবে আগামী ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে কতদিন বই মেলা চলবে তা এখনো পর্যন্ত জানা যায় নি।
