শুভাবরি ওয়েব ডেস্ক, ২১ অক্টোবর, কলকাতা:
কখনো কম বয়সে, কখনো বা বেশি বয়সে আর্থারাইটিস সমষ্যা যেন নিঃশব্দে ধেয়ে আসছে মানব জীবনে। অসহনীয় হয়ে উঠছে জীবন।
সেই অসহনীয় জীবনের সাথী হয়ে রোগ উপসমে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে Fortis হসপিটাল, কলকাতা। কলকাতায় প্রথম আর্থারাইটিস ওয়েলনেস ক্লাবের সূচনা করে এই বন্ধুত্বের যাত্রা শুরু।
আজ এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে সংস্থার ডাইরেক্টর ড: রণেন রয় বলেন, আর্থারাইটিস বিষয়ে সচেতনতা অনেক বেড়েছে। তা সত্বেও এখনো অনেকটা পথ চলা বাকি। সম্পূর্ণ বিনামূল্যে সদস্যপদ গ্রহণ করা যাবে। সদস্যদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য রক্ষার নানা কর্মসূচি রাখা হয়েছে বিনামূল্যে। এছাড়া ও ১০ থেকে ১৫ শতাংশ ছাড় রয়েছে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। অস্ত্রপ্রচার ও আধুনিক চিকিৎসায় ক্লাবের সদস্যরা সহযোগিতা পাবেন Fortis এর তরফ থেকে।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: জয়দীপ ঘোষ, ডা: দেবাশীষ চক্রবর্তী, ডা: গৌরব গুপ্ত প্রমুখ।