গত কাল পান্ডুয়াতে দলীয় অফিসে লোক জনশক্তি পার্টিতে তৃণমূল বিজেপি এবং সিপিএম থেকে যোগদান করলেন।লোক জনশক্তি পার্টির (যুব) সাধারণ সম্পাদক রণধীর সাউ এর হাত ধরে তারা যোগদান করলেন।দীর্ঘদিন দলে থেকে কাজ করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন যোগ দেওয়া কর্মীরা।
প্রথম দফা নির্বাচনে রাজ্যের সবেমাত্র শেষ হয়েছে আর এই মুহুর্তে নতুন করে অক্সিজেন এর সন্ধান পেল লোক জনশক্তি পার্টি। বিভিন্ন রাজনৈতিক দল থেকে যোগ দেওয়ার ফলে ঐ দলগুলি কতটা ক্ষতির সম্মুখীন হবে তা আগামী দিনের ফলাফল বলে দেবে।
যোগ দিলেন শেখ মোজাফফর আলী, খায়রুল শাহানা, শেখ নজরুল হুডা, মিলন মোল্লা, রানা মন্ডল, ডালিম মল্লিক, শেখ মফিজুল হক।
