ওয়েব ডেস্ক; ২৪ সেপ্টেম্বর : Macaw Paints তাদের দ্বিতীয় টেলিভিশন কমার্শিয়ালের মাধ্যমে রঙের দুনিয়ায় যোগ করছে আরও একটু জাদু। আর সেই জাদুর দায়িত্বে রয়েছেন Kartik Aaryan, একেবারে নতুন অবতারে: ‘দ্য ম্যাকাও জিনি’। বড়সড়, প্রাণবন্ত এবং মজার এই জিনি নিজের জাদুর ছোঁয়ায় সাধারণ বাড়িকেও করে তুলছে আরও রঙিন, আরও আকর্ষণীয়। এক স্ন্যাপ, এক ঘোর আর জাদুর এক ঝলকেই বদলে যাচ্ছে বাড়ির চেনা ছবি।

Macaw Paints-এর সিগনেচার ভাবনা “Macaw ke rang, magic ke sang”-কে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে নতুন টিভি কমার্শিয়াল। ছবির শুরুতে দেখা যায়, এক ব্যক্তি নিজের ঘরে একটি ম্যাকাও পাখিকে আদর করছেন। আচমকাই সেই পাখি বদলে যায় Kartik Aaryan-এর লার্জার-দ্যান-লাইফ ‘ম্যাকাও জিনি’-তে। এরপর তাঁর মনের মতো করে বাড়িকে সাজানোর ইচ্ছেগুলিকে একে একে রঙিন বাস্তবে পরিণত করতে শুরু করে জিনি। শেষ পর্যন্ত দেখা যায় চোখ ধাঁধানো একটি বিফোর-অ্যান্ড-আফটার ট্রান্সফরমেশন, যেখানে বাড়ির চেহারাই বদলে যায়। আর সেখানেই স্পষ্ট হয়ে ওঠে Macaw Paints-এর মূল ভাবনা, কল্পনাকে রঙের মাধ্যমে বাস্তবে পরিণত করা।

‘ম্যাকাও জিনি’ হিসেবে Kartik Aaryan-এর উপস্থিতি ছবিতে যোগ করেছে খেলাচ্ছলে ভরা প্রাণবন্ততা, মজা এবং একেবারে উৎসবের আমেজ। তাঁর কমিক টাইমিং এবং ছড়িয়ে পড়া উচ্ছ্বাস গল্পটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে টিভি কমার্শিয়ালের অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছে বাড়ির ট্রান্সফরমেশন। যে দেওয়ালগুলি আগে কিছুটা ম্লান ও একঘেয়ে ছিল, সেগুলিই মুহূর্তে হয়ে ওঠে উজ্জ্বল, প্রাণবন্ত এবং উৎসবের জন্য একেবারে তৈরি। বার্তা একটাই: এই পুজোয় বাড়িতে জাদু আনতে কোনও ম্যাজিকের প্রয়োজন নেই, Macaw-ই যথেষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *