ওয়েব ডেস্ক; ২৬ জুন; সৌম্যদীপ বেরা , কলকাতা : রথযাত্রার শুভদিনে “নব যুবক সংঘ” – এর পরিচালনায় “ফাটাকেষ্টর কালীপূজা” র কাঠামো পূজা অনুষ্ঠিত হলো কুমারটুলিতে।
সীতারাম ঘোষ স্ট্রিটের ফাটাকেষ্টর কালীপূজা বিখ্যাত। এই বছর এই পুজো ৬৬তম বছর।
কুমারটুলির সকল পল্লীবাসীবৃন্দের সহযোগিতায় এবং ভাস্কর মাধব পালের ব্যবস্থাপনায় মঙ্গলবার রথযাত্রার দিন সকালবেলায় ‘মা জবার কাঠামো পূজা’র মধ্য দিয়ে নব যুবক সংঘ ফাটাকেষ্ট কালীপূজার শুভারম্ভ ঘটলো ।
এদিন উপস্থিত ছিলেন পৌরমাতা সাধনা দাস , প্রবন্ধ রায়( ফানটা) , সঞ্জয় রায় , মনু গুপ্তা গোপাল সাহা প্রমুখ সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা।
