ডিজিটাল; ২৬ সেপ্টেম্বর : ‘সীতারাম ঘোষ স্ট্রিট’-এর ‘নব যুবক সংঘ’ যা ফাটাকেষ্টর কালীপুজো নামে পরিচিত তাদের কালীপুজোর খুঁটিপুজো সম্পন্ন করল রবিবার মহালয়ার দিনে ।
উপস্থিত ছিলেন সঞ্জয় বক্সি, কোলকাতা পৌরনিগম-এর ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সুপর্ণা দত্ত প্রমুখ।
প্রবন্ধ রায় ওরফে ফ্যান্টা জানান, “এই বছর আমাদের পুজো ৬৫ তম বর্ষে পদার্পণ করল। আধুনিকতার ছোঁয়ার বদলে সম্পূর্ণ সাবেকি রীতি রেওয়াজ মেনে এখানে পুজো সম্পন্ন হয়। এই বছর ১২ অক্টোবর মায়ের মূর্তি উন্মোচিত হবে।
পুজোর পরে ৫ হাজার মানুষের হাতে বস্ত্র ও প্রসাদ তুলে দেওয়া হবে।”
