আজ কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের ভোট গ্রহণ সম্পন্ন হল। রাজ্য নির্বাচন কমিশনের দাবি বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া আজ ভোট পর্ব মোটের উপর শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার ৬০% এর উপর। তবে চূড়ান্ত পর্যায়ের শতাংশ কিছুটা বাড়তে পারে।
কমিশনের তরফ থেকে জানা গেছে আজ সারা দিনে মোট ৪৫৩ টি অভিযোগ এসেছে । বিভিন্ন অশান্তির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১৯৫ জনকে। ৫৫ টি ইভিএম খারাপ হবার খবর পাওয়া গিয়েছিল সেগুলো দ্রুত বদলানো গেছে।
তবে সে ক্ষেত্রে কোন বুথে ভোট প্রক্রিয়া বিঘ্নিত হয় নি।
যেখানে গন্ডগোলের বা উত্তেজনার খবর পাওয়া গেছে পুলিশ সেখানে দ্রুত পৌঁছে গিয়ে ব্যবস্থা গ্রহণ করেছে, এক্ষেত্রে কমিশন পুলিশের ভূমিকায় সন্তুষ্ট। বুথ দখলের কোন রকম অভিযোগ জমা পড়েনি কমিশনে।
দুটি বোমাবাজির ঘটনা ঘটেছে বলে কমিশন সূত্রে খবর।
পুনঃ নির্বাচনের বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।