কলকাতা, ৬ ফেব্রুয়ারি: জুপিটার ইন্টারন্যাশনাল লিমিটেডকে “এক্সেলেন্স ইন ম্যানুফ্যাকচারিং গ্রীন এনার্জি টেকনোলজিস – সোলার সেল” বিভাগে সিলভার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এই সম্মানীয় পুরস্কার বিতরণ করা হল ৬ষ্ঠ গ্রীন উর্জা অ্যান্ড এনার্জি এফিশিয়েন্সি অ্যাওয়ার্ডসে, যা অনুষ্ঠিত হয়েছে ১৪তম আইসিসি গ্রীন এনার্জি সামিটের অংশ হিসাবে।
এটা গ্রীন উর্জা প্ল্যাটফর্মে কলকাতা স্থিত জুপিটার ইন্টারন্যাশনালের তৃতীয় জাতীয় স্বীকৃতি। এর মধ্যে দিয়ে ভারতের পরিবেশবান্ধব শক্তি উৎপাদন ক্ষেত্রে এর নেতৃত্ব স্বীকার করে নেওয়া হল। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (ICC) দ্বারা সংগঠিত এই পুরস্কার সেইসব কোম্পানিকে স্বীকৃতি দেয় যেগুলো সুস্থায়িতা, উদ্ভাবন ও শক্তির সাশ্রয়ে মানদণ্ড নির্ধারণ করছে।
জুপিটারকে স্বীকৃতি দেওয়া হয়েছে তার উচ্চ কর্মদক্ষতার সোলার সেল নির্মাণ ক্ষমতার জন্য। এই কোম্পানি এই মুহূর্তে হিমাচল প্রদেশে একটা ৯৫৬ মেগাওয়াট ক্ষমতার PV সেল কেন্দ্র চালাচ্ছে।
এই শীর্ষ বৈঠকে সৌর, বায়ু, জল ও উদীয়মান শক্তি প্রযুক্তি ক্ষেত্রের নেতৃত্ব একজোট হয়েছিলেন এবং সৌর PV সাজসরঞ্জাম নির্মাণ, শক্তি সঞ্চয় সমাধান এবং বেস লোড পাওয়ার চ্যালেঞ্জের মত গুরুতর বিষয়ে আলোচনা করেছেন।
গ্রীন উর্জা অ্যাওয়ার্ডসের জুরি বড় মাপে দেশি সোলার সেল নির্মাণে জুপিটারের ধারাবাহিক অবদানের প্রশংসা করেন। আমদানিকৃত শক্তি উপাদানের উপর ভারতের নির্ভরতা কমানোর কাজে জুপিটারকে তাঁরা এক গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে অভিহিত করেন।
