ওয়েব ডেস্ক; ১৭ জানুয়ারি:
আগামীকাল বৃহস্পতিবার উদ্বোধন হচ্ছে ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৪ । এক ঝলকে দেখে নেওয়া যাক সব কিছু।
১। উদ্বোধন – ১৮ জানুয়ারি, বিকেল ৪টেয়। উদ্বোধক পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন ভারতের ব্রিটিশ উপ-রাষ্ট্রদূত অ্যালেক্স এলিস সিএমজি, ব্রিটিশ কাউন্সিলের ভারতের ডাইরেক্টর অ্যালিসন ব্যারেট এমবিই, বিশিষ্ট সাহিত্যিক বাণী বসু এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তের মন্ত্রীরা ।
২। শ্রীমতী বাণী বসু কে উদ্বোধন অনুষ্ঠানে ড: রমাপ্রসাদ গোয়েঙ্কা সিইএসসি সৃষ্টি সম্মান পুরস্কার, যার অর্থ মূল্য ২ লক্ষ টাকা প্রদান করা হবে।
৩। এবারের বইমেলায় সর্বাধিক প্রকাশক ও লিটল ম্যাগাজিনের অংশগ্রহণ – প্রায় ১০০০।
৪। বহুজাতিক প্রকাশনা সংস্থার সর্বাধিক অংশগ্রহণ। থাকছে ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থা।
৫। প্রায় ২০টি দেশের অংশগ্রহণ – ব্রিটেন, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ইতালি, রাশিয়া, স্পেন, পেরু, কলম্বিয়া, আর্জেন্টিনা, মেক্সিকো, কিউবা, ডমিনিকান রিপাব্লিক, গুয়াতেমালা, কোস্তারিকা, থাইল্যান্ড। বাংলাদেশ প্যাভিলিয়নে থাকছে সে দেশের প্রায় ৫০টি প্রকাশনা সংস্থা।
৬। নটি গেট- লন্ডন টাওয়ার ব্রিজ গেট, বেথুন স্কুল গেট, তারাশঙ্কর ১২৫ গেট, লোরকা ১২৫ গেট, ফাদার দাঁতিয়েন ১০০ গেট।
৭। যোগাযোগ ব্যবস্থা – শিয়ালদহ থেকে সরাসরি মেট্রো পরিষেবা। মেলা উপলক্ষে চলবে বেশি সংখক মেট্রো। কমবে দুটি মেট্রোর মাঝের সময়ও। থাকছে পরিবহণ দপ্তরের বিশেষ বাস ও অ্যাপ ক্যাব পরিষেবা। নির্দিষ্ট থাকবে অটো ভাড়া।
৮। মেলার সুরক্ষায় থাকবে পুলিশ ও অগ্নিওনির্বাপণ দপ্তের কর্মীরা। থাকবে সিসিটিভি। অগ্নিওনির্বাপন দপ্তরের কর্মীদের থাকবে অত্যাধুনিক সরঞ্জাম।
৯। মেলায় শিশু দিবস- ২১ জানুয়ারি। ছোটদের উপহার দেওয়া হবে বই -পান্ডব গোয়েন্দার প্রথম অভিযান।
১০। মেলায় বরিষ্ট নাগরিক দিবস – ২৪ জানুয়ারি। সম্মাননা জ্ঞাপন করা হবে সাহিত্যিক আবুল বাশার, প্রকাশক দেবজ্যোতি দত্ত এবং পাঠক অধ্যাপক শাশ্বতী অধিকারিকে।
১১। থিম কান্ট্রি দিবস – ১৯ জানুয়ারি, বিকেল ৫.৩০ থেকে এসবিআই অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠান।
১২। বাংলাদেশ দিবস – ২০ জানুয়ারি, বিকেল ৫.৩০ থেকে এসবিআই অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠান।
