কলকাতা আন্তজার্তিক বইমেলা ২০১৯

শুভাবরি ওয়েবডেক্স: বই কেনা বা পড়া যাদের সখ তাদের জন্য প্রতি বছরের মত এবছরও শুরু হতে চলেছে কলকাতা আন্তজার্তিক পুস্তকমেলা। আগামী ৩০শে জানুয়ারী থেকে ১০ই ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত চলবে এই মেলা। এবারের থিম গুয়েতেমালা । সেন্ট্রাল আমেরিকার প্রাচীন এই দেশ গড়ে ওঠে মায়া সভ্যতায় । বর্তমানে এখানে ২৪টি ভাষা বলা হয়। একটি সাংবাদিক সম্মেলনে এই বিষয় নিয়ে বলেন সম্পাদক শ্রী ত্রিদিব চট্টোপাধ্যায়। উপস্হিত ছিলেন গুয়েতেমালার রাষ্ট্রদূত শ্রী জিয়োবান্নি কাসতিয়ো। ২০১৮ সালে পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড ও পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় বইমেলার নতুন ঠিকানা হয়েছিল সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণ। প্রায় ২২ লক্ষ মানুষ এবং ২২কোটি টাকার বই বিক্রি হয়েছিল। ৩০শে জানুয়ারী মেলার উদ্ভোধন করবেন মানণীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জী ও মন্ত্রীবর্গ এবং গুনিজনেরা। মহত্মা গান্ধীর জন্ম সার্ধশতোবর্ষ উপলক্ষে মুখ্যমন্ত্রী তাঁকে শ্রদ্ধা জানাবেন।
ত্রিদিব বাবু জানান প্রতি বছরের মত এবছরেও ব্রিটেন ,আমেরিকার মত বিভিন্ন দেশ অংশগ্রহন করবে। থাকবে পরশি বাংলাদেশও। এছাড়া বিভিন্ন রাজ্যের স্টল তো থাকবেই। তিনি বলেন পাকিস্তানের কছু প্রকাশক যোগাযোগ করেছেন। গুয়েতেমালার ২জন নবীন লেখকও উপস্হিত থাকবেন। এই প্রথম ইরানের স্টলও দেখা যাবে ।
তাঁর আশা এবছরের বইয়ের আসর অন্যান্য বছরকে যে ছাপিয়ে যাবে।
