যেমন কথা দিয়েছিলেন তেমনি কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে মহিলাদের জন্য শুরু হচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্প। এক সাংবাদিক সম্মেলনে নবান্ন থেকে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে দুয়ারে সরকার শিবির।
ওই শিবিরে স্বাস্থ্য সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পের জন্য নাম নথিভূক্ত এবং আবেদন করা যাবে।
মুখ্যমন্ত্রী আরও জানান লক্ষীর ভান্ডার প্রকল্পে তপশিলি এবং আদিবাসী মহিলারা মাসে এক হাজার টাকা এবং সাধারন মহিলারা মাসে ৫০০ টাকা করে পাবেন। ২৫ বছর থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধাভোগী হবেন। দুয়ারে সরকার শিবিরে লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য নাম নথিভুক্ত এবং আবেদন করা যাবে। যাদের কাছে স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে সেই কার্ড দেখালেও আবেদন করা যাবে। তবে যে সমস্ত মহিলা পেনশনভোগী তারা এরসুবিধা পাবেন না।
উল্লেখ্য দুয়ারের সরকার শিবির রীতিমতন ভাবেই সারা রাজ্যে সাড়া ফেলে দিয়েছিল। এই শিবিরে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করা যেত। নির্বাচনের আগে এই শিবিরের বিপুল সাফল্যের পর সরকারের তরফ থেকে আবার এই শিবির চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মত বিশেষজ্ঞ মহলের।
এছাড়া মুখ্যমন্ত্রী নতুন প্রকল্প লক্ষীর ভান্ডার আগামী দিনে আরো সাড়া ফেলবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।