কোভিড আমাদের জীবনের অনেকটাই কেটে নিয়েছে । অনেকটা সময় কেড়ে নিয়েছে। বহু ফিল্মের ব্যাক্তিত্বকে আমাদের জীবন থেকে সরিয়ে নিয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায় এর মত একজন অসামান্য অভিনেতাকে আমরা আর কােনোদিন দেখতে পাবোনা নতুন করে। কিন্তু এখনো রয়ে গেছে তার কিছু অসামান্য কাজ। সাইকোলজিকাল থ্রিলার ‘দা জোকার’, এটিতে হয়তো শেষবারেরমতো আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়কে একজন সত্য সন্ধানী হিসেবে দেখতে পাবো।ডিরেক্টর জয় ভট্টাচার্য্য এবং তার টিমের ছবি ‘দা জোকার’ খুব শীঘ্রই পর্দায় আসতে চলেছে। আসন্ন ৫ ই মার্চ এই ছবিটি কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে রিলিজ হতে চলেছে। সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও এই ছবিতে দেখা দেখতে পাওয়া যাবে আমান রেজা, বিবেক রায়, সংযুক্তা রায়, কোহিমা বসু, মৌ বৈদ্য, ভাস্বতী সেনগুপ্ত,অর্চিষ্মান সিং, দিলরাজ, আরব সাহা, জয়ন্ত পর্বত, প্রাঞ্জল সরকার, জয় বোস, সুভাষ পচিসিয়া, কঙ্কন কর, খুশি খাতুন, সঞ্চারি চ্যাটার্জি,হিমিকা পাত্র, সায়ন বিশ্বাস, প্রমূখ। ছবিটিতে মিউজিক দিয়েছেন সুমিত রায়। গান গেয়েছেন সপ্তপর্ণী বসু। সম্পাদনা- অরিন্দম গায়েন। ব্যাকগ্রাউন্ড মিউজিক- অনিতেশ। ক্যামেরা- রঞ্জিত মন্ডল,শুভেন্দু সাহা, উদয় এবং সানি ভট্টাচার্য্য। সানি এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রথম ছবি। কলকাতা, মন্দারমনি ও নর্থ বেঙ্গলের বিভিন্ন স্থানে ছবিটির চিত্রগ্রহণ হয়েছে। প্রযোজনা- সানি। রোমহর্ষক সাইকো থ্রিলারটি সকল দর্শকের মনে জায়গা করে নিতে পারবে বলে ডিরেক্টর- চিত্রনাট্যকার জয় ভট্টাচার্য মনে করেন।
