রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা কিছুদিন পরেই করোনা পরিস্থিতির জন্য বিধি নিষেধ জারি হয়। তার জেরে বহু দিন বন্ধ ছিল মেট্রো। বন্ধ লোকাল ট্রেনও । তবে জরুরী পরিষেবা সাথে যুক্ত যাত্রীদের জন্য লোকাল ট্রেন পরিষেবা আপাতত চলছে, জরুরী পরিষেবা এবং জনসাধারণের জন্য চলছে মেট্রো। সাধারণ মানুষের মধ্যে একটাই জিজ্ঞাসা করেছে যে সাধারণ যাত্রীদের জন্য কবে থেকে লোকাল ট্রেন চলবে।
বুধবার এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বলেন গ্রামগঞ্জে ৫০% ভ্যাকসিনেশন যদি সম্পূর্ণ হয়ে যায় তার পরেই লোকাল ট্রেন চলতে পারে। তিনি আরো বলেন এখনো পর্যন্ত রাজ্যে পৌনে চার কোটি মানুষ ভ্যাকসিন পেয়েছেন। কলকাতা শহরে ৭৫ শতাংশ এবং হাওড়ায় ৮০% মানুষের ভ্যাক্সিনেশন সম্পূর্ণ হয়েছে।
মুখ্যমন্ত্রীর কথায় যেহেতু তৃতীয় ঢেউ বিশেষ করে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি তাই রাজ্য সরকার বুঝেশুনে সমস্ত পদক্ষেপ নিচ্ছে। তবে যে অবস্থা ছিল তার থেকে বর্তমানে করোনা পরিস্থিতি রাজ্যে অনেক ভালো জায়গায় পৌঁছেছে।