ডিজিটাল; ১৫ সেপ্টেম্বর: উৎসব মরশুমের প্রাক মুহুর্তে ‘রাগা মিউজিক’ থেকে মুক্তি পেল গায়ক অমিতবন্ধু ঘোষ-এর দুটো গানের সঙ্কলন ‘মা এলো ঘরে’।
সাংসদ সৌগত রায়, বিধায়ক তাপস রায়, রাগা মিউজিক-এর অন্যতম নির্দেশক প্রেমকুমার গুপ্তা ও গায়ক অমিতবন্ধু ঘোষ-এর উপস্থিতিতে পুজোর গান রূপে উন্মোচিত হল ‘মা এলো ঘরে’ কমপ্যাক্ট ডিস্ক।
তাপস রায় বলেছেন, “যিনি ফুল, শিশু ও গান ভালোবাসেন না তিনি আর যাইহোক মানুষ নন।”
সৌগত রায় বলেছেন, “উৎসবের মরশুমে এই ধরণের আগমনী মূলক গান পশ্চিমবঙ্গের জনগণকে নিঃসন্দেহে আনন্দ দেবে বলে আমার বিশ্বাস।”
রাগা মিউজিক-এর তরফ থেকে জানানো হয়েছে, “মা এলেন ঘরে নামাঙ্কিত মিউজিক ভিডিও-তে রয়েছে ‘মা এলো ঘরে’ এবং ‘বাংলা আমার ছেলেবেলা’ শীর্ষক দু দুটো গান।”
গায়ক অমিতবন্ধু ঘোষ বলেছেন, “গান দুটো সঙ্গীত প্রেমীদের আনন্দ দিতে পারলেই আমার শ্রম স্বার্থক হবে।”
