ওয়েব ডেস্ক; ২২ জুন : মাহিন্দ্রা গ্রুপের একটি অংশ, মাহিন্দ্রা ট্রাক অ্যান্ড বাস (MTB) বিভাগ, বাণিজ্যিকভাবে মাহিন্দ্রা FURIO 8-এর লঞ্চ ঘোষণা করল—একটি আধুনিক লাইট কমার্শিয়াল ভেহিকল (LCV) ট্রাক রেঞ্জ, যা “ গেট দ্যা হাইয়েস্ট মাইলেজ অর গিভ দ্যা ট্রাক ব্যাক” – এই অনন্য গ্যারান্টি সহ ।
মহারাষ্ট্রের চাকনের মাহিন্দ্রার বিশ্বমানের কারখানায় তৈরি মাহিন্দ্রা FURIO 8 বাজারে এসেছে দুটি ভ্যারিয়েন্টের সাথে : ৪ চাকার কার্গো এবং ৬ চাকার কার্গো—যা LCV সেগমেন্টের বিভিন্ন ব্যবসায়িক চাহিদা পূরণে সক্ষম। অধিক লাভজনকতা নিশ্চিত করার লক্ষ্যে ডিজাইন করা FURIO 8 অফার করে ক্লাসে সেরা মাইলেজ, বেশি পে-লোড ক্ষমতা এবং আধুনিক কেবিন—যা বেশি আরাম, সুবিধা এবং নিরাপত্তা দেয়। এতসব অতুলনীয় সুবিধা নিয়ে FURIO 8-কে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি তার ক্লাসে বেশি মুনাফা দিতে পারে । তার সাথে এই বার্তা—”ট্রাক বদলাও, তাকদির বদলেগি”।
নতুন এই রেঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে মাহিন্দ্রা গ্রুপের ট্রাক, বাস, সিই , অ্যারোস্পেস ও ডিফেন্স বিভাগের প্রেসিডেন্ট এবং গ্রুপ এক্সিকিউটিভ বোর্ডের সদস্য, মিস্টার বিনোদ সাহায় বলেন, “ ‘গেট দ্যা হাইয়েস্ট মাইলেজ অর গিভ দ্যা ট্রাক ব্যাক’—এই গ্যারান্টিসহ মাহিন্দ্রা FURIO 8-এর নতুন LCV ট্রাক রেঞ্জ লঞ্চ আমাদের গ্রাহকদের এই ক্লাসে সবচেয়ে বেশি অপারেটিং প্রফিট পেতে সাহায্য করবে। নতুন এই ট্রাক সিরিজ উৎকর্ষতা ও গ্রাহককেন্দ্রিকতার নতুন মানদণ্ড স্থাপন করছে এবং এটি আমাদের এই সেগমেন্টে অঙ্গীকার ও আমাদের প্রোডাক্টের প্রতি আত্মবিশ্বাসেরও নিদর্শন।”
