আগামী ২৯ শে ডিসেম্বর বুধবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়া অনুকূল না হওয়ার জন্য তিনি আগামীকাল ২৮ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার গঙ্গাসাগর যাবেন।
সূত্র মারফত জানা গেছে মঙ্গলবার দুপুর ২:৩০ নাগাদ তিনি রওনা দেবেন এবং তিনটে নাগাদ গঙ্গাসাগর পৌঁছাবেন। সেখানে গিয়ে কপিলমুনির আশ্রম এ পুজো দেওয়ার কথাও রয়েছে তার।
আবহাওয়া দপ্তরের সূত্রে আগামী বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই সূচি বদল হলো মুখ্যমন্ত্রীর । সফরে প্রশাসনিক বৈঠকও করবেন তিনি।
উল্লেখ্য , গঙ্গাসাগর মেলা নিয়ে শুধু রাজ্য নয় ভিন রাজ্যের এমনকি বিদেশি পর্যটক ও তীর্থযাত্রীদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়। গঙ্গাসাগর নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন রীতিমতন কোমড় বেঁধে নেমেছেন। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া হয়।
