ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার চিঠির মূল বক্তব্য হলো করোনার জীবনদায়ী ওষুধ এবং চিকিৎসার সমস্ত জিনিসের ওপর থেকে কর ছাড়।
তিনি চিঠিতে উল্লেখ করেন, করোনার যে পরিস্থিতি তা সামলানোর জন্য রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওষুধ এবং করোনার জন্য দরকারি সব কিছু জিনিস যাতে রোগীরা ঠিক সময় পান তার জন্যেও বদ্ধপরিকর রাজ্য। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং তার সাথে বেসরকারি সংস্থাগুলিও এগিয়ে এসেছে। তারাও অক্সিজেন সরবরাহ করছে প্রয়োজনীয়দের কাছে। কিন্তু যোগান খুবই কম। যতটা চাহিদা তার যোগানের মধ্যে ফারাক রয়েছে অনেকটাই।
মুখ্যমন্ত্রী ওই চিঠিতে দাবি করেন বিভিন্ন সংস্থা থেকে রাজ্য সরকারের কাছে করোনার প্রয়োজনীয় সমস্ত রকম সরঞ্জাম এর উপর থেকে কর যাতে তোলা হয় সেই আবেদন আসতে শুরু করেছে। কিন্তু এই কর ছাড়ের ব্যাপারটি সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের অধীনে। তাই ওই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেন যে, করোনা চিকিৎসার সমস্ত সরঞ্জাম এর উপর থেকে কর যাতে তুলে দেওয়া হয় এবং প্রয়োজনীয় সামগ্রী ও জীবন দায়ী ওষুধের কোন রকম ভাবেই ঘাটতি যাতে রাজ্যে না হয়।
উল্লেখ্য করোনা পরিস্থিতি নিয়ে বারবার কেন্দ্রকে বিঁধেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বেশকিছু বিধায়করা। নির্বাচন কমিশনকেও করোনা এই পরিস্থিতি নিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল সরকার। শপথ নেওয়ার দিনই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেন মমতা বন্দ্যোপাধ্যায়।