ডিজিটাল: লিভার বা যকৃত নিয়ে আম বাঙালীর চিন্তার অন্ত নেই। পেটের সমস্যা থেকে ত্বকের সাদা দাগ, বহু শারীরিক অসুবিধার জন্যই খারাপ লিভার দায়ী বলেই বাঙালীর ধারণা। এজন্য অনেকে অকারণে লিভার ভাল রাখার ওষুধ খান। চিকিৎসককে লিভারটনিক লিখে দেওয়ার জন্য পিড়াপিড়ি করেন। সম্প্রতি এক আলোচনাচক্রে কলকাতার উডল্যান্ডস সুপারস্পেশালিটি হসপিটালের প্রখ্যাত গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট ডা. কল্যাণ বোস জানালেন, এই ধরনের ওষুধ খেয়ে লিভারের কোন উপকার হয় না, আবার সব কিছুর জন্যই লিভারও দায়ী নয়। সুতরাং বাঙালীকে এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতেই হবে।
তবে বিশ্বের বিভিন্ন দেশেই মদ্যপান ছাড়াই লিভারের সমস্যা বাড়ছে। ডা. বোসের মতে এর কারণ বিভিন্ন, জাপানে যদি হেপাটাইটিস বি ভাইরাস থেকে রোগ ছড়ায়, আমাদের দেশে এই লিভারের সমস্যা বা শেষ পর্যায়ে সিরোসিস অফ লিভারের প্রধান কারণ বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া।
চিকিৎসকের পরামর্শ ছাড়া ইচ্ছেমতো ব্যথার ওষুধ খেলে পেটের অন্য সমস্যার সঙ্গে লিভারও খারাপ হয়। বিশেষ করে মদ্যপানের পরে যে কোন ব্যথার ওষুধ খেলে লিভার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া সাবধানতা ছাড়া টিউবারকুলোসিসের ওষুধ খেলে যেমন লিভার খারাপ হয় ঠিক তেমনই দীর্ঘদিন ধরে ইচ্ছেমতো অ্যামক্সিসিলিন ও অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের ওষুধ বা স্ট্যাটিন জাতীয় ওষুধেও লিভারের ক্ষতি হয়। এদিনের এই আলোচনায় একই সঙ্গে চিকিৎসক ও সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন হবার ডাক দিলেন ডা. কল্যাণ বোস।
যোগাযোগ : 7604075551
