ডিজিটাল; ৬ আগস্ট: গত 5 আগস্ট আনুমানিক সন্ধ্যা ৬ টা নাগাদ একজন অন-ডিউটি RPF কর্মীরা প্রায় 43 বছর বয়সী একজন পুরুষ যাত্রীকে আটক করেন।
কলকাতা মেট্রোরেলের তরফ থেকে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, দম দম মেট্রো স্টেশনের লাগেজ স্ক্যানার মেশিনে তার ব্যাগে ধাতব পদার্থ ধরা পড়ে । সঠিকভাবে পরীক্ষা করার পর দেখা যায় , প্রায় 115 গ্রাম ওজনের সোনার অলঙ্কার যার মধ্যে 20টি চেইন এবং 2টি আংটি রয়েছে।
তার পরেই, ব্যক্তিকে অবিলম্বে আরপিএফ বুথে নিয়ে যাওয়া হয় এবং তাকে এই সোনার উত্স এবং মালিক সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। বারবার জিজ্ঞাসা করেও তিনি উপযুক্ত উত্তর দিতে পারেননি। এছাড়া কোনো নথি দেখাতে পারেনি।
আরপিএফ কর্মীরা এই ঘটনার বিষয়ে নিকটবর্তী সিঁথি থানায় জানান । পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাকে অলংকারসহ সিঁথি থানায় হস্তান্তর করা হয়েছে।
