সপ্তমী অষ্টমী এবং নবমী প্রতিদিন মোট ২০৪ টি মেট্রো চলবে।
দশমীর দিন মোট ১৩৮ টি মেট্রো চলবে।
সপ্তমী , অষ্টমী এবং নবমী দিনের প্রথম মেট্রো চলবে সকাল ১০ টায় দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ, দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ।
ওই তিন দিন দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০ টা ৪৮ মিনিটে দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ। রাত ১১ টায় দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর।

দশমীর দিন সকাল দশটায় উভয় দিক থেকে প্রথম মেট্রো সার্ভিস শুরু হবে।
দশমীর দিন শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯ টা ১৮ মিনিটে দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ। রাত সাড়ে ৯ টায় দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর উদ্যেশ্যে।
মেট্রোয় যাতায়াতের জন্য স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে।