মেট্রো যাত্রীদের সুবিধার্থে আগামী শুক্রবার (১৩ আগস্ট) থেকে আরও অতিরিক্ত ৮টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ । এর ফলে সোম থেকে শুক্র ২২০টির পরিবর্তে আপ-ডাউন মিলিয়ে ২২৮টি মেট্রো চলবে । যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন ।সকাল ও সন্ধে ব্যস্ত সময়ে ৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা চালু থাকবে। কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর মধ্যে ১৫০টি মেট্রো চলবে।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবিসুভাষের মধ্যে প্রথম ট্রেন সকাল ৭.৩০ মিনিটে। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে রাত ৭.৪৮ মিনিটে । দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে রাত ৮টায় ।
শনিবার আপ ও ডাউন মিলিয়ে মোট ১০৪টি রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ ট্রেন চলবে । কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে সকাল ৮-টা থেকে বেলা সাড়ে ১১-টা পর্যন্ত প্রথম দফায় এই ট্রেন চলবে। বেলা সাড়ে তিনটে থেকে রাত ৭.১৫ মিনিট পর্যন্ত পরবর্তী পর্যায়ে এই ট্রেন চলবে । রবিবার সম্পূর্ণ ভাবে পরিষেবা বন্ধ থাকবে । ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা ক্ষেত্রে কোন পরিবর্তন করা হয়নি । কোন টোকেন টিকিট দেওয়া হবে না ।যাত্রীদের মেট্রো প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অন্যান্য সমস্ত কোভিড বিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।
Breaking
City
Current Issue
Kolkata
Lifestyle
News
People
Public Interest
Services
Transport
Westbengal
পশ্চিমবঙ্গ
ব্যস্ত সময়ে ৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা
