মেট্রো রেল ৭টি মেট্রো স্টেশনে স্টেশন ব্র্যান্ডিং অধিকার দিচ্ছে কর্পোরেট হাউসকে । এরমধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্যাঙ্ক, বেসরকারি হাসপাতাল, বীমা কোম্পানি ইত্যাদি আছে । ইতিমধ্যেই www.ireps.gov.in পোর্টালে টেন্ডার দেওয়া হয়েছে ১৯-৮-২১২১-এ । কর্পোরেট হাউসগুলিকে ওপেন টেন্ডারের মাধ্যমে অংশ নিতে বলা হয়েছে । উত্তর-দক্ষিণ মেট্রোর ৫টি স্টেশন দমদম, নোয়াপাড়া, বেলগাছিয়া, এসপ্ল্যানে়ড এবং পার্কস্ট্রীট । আর ইস্ট-ওয়েস্ট মেট্রোর বেঙ্গল কেমিকাল এবং শিয়ালদা (খুব শীঘ্রই চালু হবে)-এর জন্য ব্র্যান্ডিং রাইট দেওয়া হবে । চুক্তি হবে ৫ বছরের । টেন্ডার বন্ধ হবে ১৭-৯-২১ দুপুর দেড়টায় ।
যে কর্পোরেট হাউসগুলি স্টেশনে ব্র্যান্ডিং রাইট পাবে তারা স্টেশনে নামের আগে বা পরে ব্র্যান্ডের নাম ও লোগো ব্যবহার করতে পারবে । স্টেশনগুলির ঢোকা ও বেরোনোর পথে তাদের ব্র্যান্ডের লোগো বা নাম দিতে পারবে । এছাড়াও কর্পোরেট হাউসগুলি প্লাটফর্ম, স্ক্রীনডোর, স্তম্ভ, ঢোকার ও বেরোনোর গেটে সব প্রধান প্রধান জায়গায় (৬টি স্টেশনের ১৫-শো বর্গফুট এলাকায়, শুধুমাত্র বেলগাছিয়ায় ৫৩০ বর্গফুট এলাকায়) নিজের ব্র্যান্ডের প্রদর্শন করার জন্য ব্যবহার করতে পারবে । রেলের নিজস্ব চিহ্নিত জায়গায় চলতি বিজ্ঞাপন ব্র্যান্ডিং-এ অসুবিধা না করে ।
এছাড়া কর্পোরেট সংস্থাগুলি স্টেশনগুলির তলগুলির প্রধান প্রধান জায়গায় তাদের কিয়স্ক বসানোর অধিকার পাবে । স্টেশনে ঢোকা-বেরোনোর কাঠামোয় ব্র্যান্ডিং করতে পারবে ।
এটা বলা অপ্রাসঙ্গিক হবে না যে মেট্রো রেল ইতিমধ্যেই যে সব স্টেশনে ব্র্যান্ডিং অধিকার দিয়েছে বিভিন্ন বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান বা সংস্থাকে সেগুলি হল সল্টলেক সেক্টর ফাইভ, সল্টলেক স্টেডিয়াম, করুণাময়ী, শোভাবাজার সুতানুটি, চাঁদনিচক, বরানগর, ফুলবাগান, সিটি সেন্টার স্টেশন ।
