ডিজিটাল; ১৪ এপ্রিল; কলকাতা:
সদ্য সমাপ্ত ৪১ তম জাতীয় দল দাবা চ্যাম্পিয়নশিপ ২০২২ (41st National Team Chess Championship – 2022 ) এ তৃতীয় স্থান অর্জন করে ভারতীয় রেলওয়ে বি দল।
সেই পাঁচ সদস্য দলের অন্যতম সদস্য ছিলেন মেট্রোরেলের কর্মী সায়ন্তন দাস। এই চ্যাম্পিয়নশিপটি ৮ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত জলগাঁওতে অনুষ্ঠিত হয়েছিল। তার এই জয়ে রীতিমতন খুশি সহকর্মীরা।
মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ আরোরা এই কৃতিত্ব অর্জনের জন্য পার্সোনেল বিভাগের একজন কর্মী সায়ন্তন দাসকে অভিনন্দন জানিয়েছেন।