মেট্রো রেল এবার পুজোর দিনগুলিতে ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত ১২ লক্ষের বেশি যাত্রী পরিবহণ করেছে। ষষ্ঠীর দিন ১১ অক্টোবর থেকে বিজয়া দশমী অর্থাৎ ১৫ অক্টোবর পর্যন্ত পাঁচদিনে মেট্রো রেল ১২ লক্ষ ৬৮ হাজার ৫৮৩ জন যাত্রী পরিবহণ করেছে। পরিসংখ্যান অনুযায়ী কেবল ষষ্ঠীর দিন (১১ অক্টোবর) ৩ লক্ষ ৭৭ হাজার ৭৬১ জন যাত্রী মেট্রো সফর করেন। সপ্তমীতে (১২ অক্টোবর) ২ লক্ষ ৮৯ হাজার ৫১ জন যাত্রী মেট্রোয় যাতায়াত করেছেন। এদিন প্রতিমা দর্শনার্থীদের ভিড় সামলাতে পূর্ব নির্ধারিত ২০৪টি ট্রেন পরিষেবার পরিবর্তে আরও ১২টি (ছটি আপ ও ছটি ডাউন) অতিরিক্ত পরিষেবা দেওয়া হয়।

মহা অষ্টমীর দিন (১৩ অক্টোবর) রেকর্ড ২ লক্ষ ৪৫ হাজার ১৩ জন মেট্রোয় সফর করেছেন। সপ্তমীর মতো এদিনও পূর্ব নির্ধারিত ২০৪টি ট্রেন পরিষেবার পরিবর্তে ১২টি (ছটি আপ ও ছটি ডাউন) অতিরিক্ত পরিষেবা দেওয়া হয়। পুজোয় যাত্রী ভিড় সামলাতেই এই অতিরিক্ত পরিষেবা। নবমীতে রেকর্ড ২ লক্ষ ৩৯ হাজার ৪৮০ জন যাত্রী মেট্রো সফর করেছেন। সপ্তমী ও মহা অষ্টমীর মতো এদিনও পূর্ব নির্ধারিত ২০৪টি ট্রেন পরিষেবার পরিবর্তে ১২টি (ছটি আপ ও ছটি ডাউন) অতিরিক্ত পরিষেবা দেওয়া হয়েছিল।