১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ হিসাবে স্বর্ণিম বিজয় বর্ষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের মুক্তি যোদ্ধা এবং সেদেশের সেনাবাহিনীতে কর্মরত সেনা জওয়ানদের নিয়ে একটি প্রতিনিধিদল ভারত সফর করছেন।
বাংলাদেশের এই প্রতিনিধিদলটি নতুন দিল্লির সফদরজং স্টেশন থেকে স্বর্ণিম বিজয় বর্ষ স্পেশাল ট্রেনে করে আগ্রার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। সেনাবাহিনীর অপারেশনাল লজিস্টিক শাখার মহানির্দেশক লেঃজেঃ এ কে সিং এবং উত্তর রেলের জেনারেল ম্যানেজার শ্রী আশুতোষ গঙ্গোল যুগ্মভাবে বিশেষ এই ট্রেনটির যাত্রার সূচনা করেন।
দু’দেশের মধ্যে সামরিক সহযোগিতার এক অটুট নিদর্শন এবং পারস্পরিক মৈত্রীর নিবিড় বন্ধনের অঙ্গ হিসাবে এই প্রতিনিধিদলটি তাজমহল ও আজমের শরিফের দরগা পরিদর্শনে যাবে। ভারত যখন ১৯৭১ সালের যুদ্ধের বিজয়গাঁথা উদযাপন করছে, তখন মুক্তি যোদ্ধাদের এই সফরের মধ্য দিয়ে সেদেশের মুক্তি যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদান ও বলিদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পাচ্ছে।
