ওয়েব ডেস্ক; ৮ মে : ‘ডেয়ারি লোন যোজনা’ সম্পর্কে সাম্প্রতিককালে প্রচারিত ভুল তথ্যের সংশোধনের জন্য একটি বিবৃতি প্রকাশ করল নাবার্ড (ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট)। ধারাবাহিকভাবে মিথ্যাভাবে প্রচারিত হয়ে চলেছে যে নাবার্ড নাকি তাদের ডেয়ারি এন্টারপ্রেনিওরশিপ ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে ডেয়ারি ফার্মারদের সরাসরি ঋণ প্রদান করছে। এই বিষয়ে নাবার্ড স্পষ্ট ও দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছে যে এই ধরণের প্রচারগুলি একেবারেই মিথ্যা।

একটি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে, নাবার্ড গ্রামীণ উন্নয়নের সঙ্গে জড়িত বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং সমবায়কে আর্থিক সহায়তা এবং অন্যান্য বিষয়ে সাহায্য প্রদানের মাধ্যমে কাজ করে। তারা পৃথকভাবে ফার্মারদের সরাসরি ঋণ প্রদান করে না। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট সমস্ত স্টেকহোল্ডারদের, বিশেষ করে ফার্মার এবং গ্রামীণ উদ্যোক্তাদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করার জন্য এবং এই ধরনের ভুল তথ্যকে বিশ্বাস করা বা প্রচার করা থেকে বিরত থাকার জন্য জোরালোভাবে অনুরোধ করছে নাবার্ড। অন্যথা অযাচাইকৃত তথ্যের জন্য আর্থিক ঝুঁকি এবং ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। সঠিক তথ্য পেতে হলে নাবার্ড-এর অফিসিয়াল ওয়েবসাইট, nabard(dot)org-এ গিয়ে সঠিক তথ্য সংগ্রহ করতে হবে।