দ্বিতীয়বারের জন্য কলকাতা পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হলেন ফিরহাদ হাকিম। মহারাষ্ট্র ভবনে বৃহস্পতিবার দলীয় আলোচনায় উঠে আসে ফিরহাদ হাকিম এর নাম। সর্বসম্মতভাবে তার নাম উঠে আসে। আগামী ২৮ তারিখ মেয়র হিসেবে শপথ নেবেন ফিরহাদ হাকিম।
এরপর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। ডেপুটি মেয়র পদ পান অতীন ঘোষ।
এছাড়া ১২ জন মেয়র পরিষদ এর নাম জানা গেছে।
চেয়ারপারসন হিসেবে থাকছেন মালা রায়।
বাকি ১২ জন মেয়র পরিষদ হলেন:

দেবাশীষ কুমার
দেবব্রত মজুমদার
তারক সিং
স্বপন সমাদ্দার
বাবু বকসী
আমিরুদ্দিন ববি
মিতালী বন্দ্যোপাধ্যায়
সন্দীপন সাহা
অভিজিৎ মুখোপাধ্যায়
রাম পেয়ারে রাম
জীবন সাহা
বৈশ্বানর চট্টোপাধ্যায়।

এছাড়াও ঠিক হয় বোরো চেয়ারম্যান :

বোরো ১ – তরুণ সাহা
বোরো ২ – শুক্লা ভর
বোরো ৩ – অনিন্দ্য রাউত
বোরো ৪ – সাধনা বোস
বোরো ৫ – রেহানা খাতুন
বোরো ৬ – সানা আহমেদ
বোরো ৭ – সুস্মিতা ভট্টাচার্য
বোরো ৮ – চৈতালী চট্টোপাধ্যায়
বোরো ৯ – দেবলীনা বিশ্বাস
বোরো ১০ – জুই বিশ্বাস
বোরো ১১- তারকেশ্বর চক্রবর্তী
বোরো ১২- সুশান্ত ঘোষ
বোরো ১৩ – রত্না শুর
বোরো ১৪ – সংহিতা দাস
বোরো ১৫ – রনজিত শীল
বোরো ১৬ – সুদীপ পোল্লে