ওয়েব ডেস্ক; ২৬ জানুয়ারি: গত ২৫ জানুয়ারি দক্ষিন ২৪ পরগনা জেলা পরিষদের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হল জেলা নির্বাচনী অফিস (দক্ষিণ) প্রাঙ্গনে। ভোটারদের মধ্যে ভোট দানে আগ্রহ বাড়াতে এবং নতুন ভোটারদের মধ্যে ভোটদানে উৎসাহ বাড়ানো ছিল এই অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানের সূচনা হয় উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে।
এদিন শপথবাক্য পাঠ করলেন এডিএম সৌমেন পাল।
উপস্থিত ছিলেন এডিএম জেনারেল অনীশ দাশগুপ্ত, এডিএম এল এ এবং এডিএম ইলেকশন হরসিমরান সিং, এডিএম জেলা পরিষদ সৌমেন পাল, পিডিডিআরডিসি অঞ্জন ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। এসভিপ – এর জেলা আইকনদের হাতে সম্মাননা স্বারক তুলে দেওয়া হলো।
সেরা ইআরও এবং এইআরও দের হাতে তুলে দেওয়া হলো সম্মান। এছাড়া সদর সাব ডিভিশনের সেরা বিএলও দের হাতে তুলে দেওয়া হলো সম্মান। এদিন নতুন ভোটার কার্ড দেওয়া হলো ১৫ জনের হাতে ।

এই অনুষ্ঠানে কে কে পেলেন সম্বর্ধনা :

জেলা আইকন:
অমূল্য বৈদ্য, মিতালী সামন্ত, চন্দ্রনাথ ব্যানার্জী, পার্থ বিশ্বাস, পুতুল নস্কর, সজল ঘোষ।

সেরা বিএলও আরবান এসি:
১৪৯ – কসবা এসি – সুবর্ণলতা মন্ডল (গোলদার), ১৫০ – যাদবপুর এসি মনোজিৎ ভৌমিক, ১৫২ – টালিগঞ্জ এসি সব্যসাচী ঘোষ, ১৫৩ – বেহালা পূর্ব এসি মহুয়া রায় চৌধুরী, ১৫৪ বেহালা, পশ্চিম মনিমালা মন্ডল, ১৫৭ মেটিয়াবুরুজ এসি চিত্ত রঞ্জন দাস।

সেরা ERO –
শুভব্রত মন্ডল, ইআরও, ১৫৩ – বেহালা পূর্ব এসি (রোলের পরিশোধন); ঋত্বিক হাজরা , ERO, ১৫৭ – Metiaburuz AC (লিঙ্গ অনুপাতের উন্নতি); সায়ান দাশগুপ্ত, ইআরও, ১৩২- সাগর ( ১৮-১৯ বয়সের ভোটারদের তালিকাভুক্তি); জয়তী চক্রবর্তী, ERO, ১৪৬ – বিষ্ণুপুর (SC) AC (Sveep ​​কার্যকলাপ)

সেরা ব্লক: ফলতা ব্লক, সোনারপুর ব্লক, গোসাবা ব্লক।

সেরা আরবান এসি: টালিগঞ্জ এসি।

এনভিডি প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা-

অঙ্কন প্রতিযোগিতা: স্পন্দিতা হালদার (কুলপি ব্লক), বৃষ্টি ধারা (ভাঙ্গর ২য় ব্লক), সুমনা মন্ডল (ডায়মন্ড হারবার ১ ব্লক)

প্রবন্ধ রচনা প্রতিযোগিতাঃ ঋত্বিক মন্ডল (ফলতা ব্লক), প্রতিম মন্ডল (ফলতা ব্লক), ভাস্কর পাত্র (গোসাবা ব্লক)

স্লোগান রচনা প্রতিযোগিতা: দীপ্তি নায়েক (নামখানা ব্লক), শ্রেয়া খাটুয়া (নামখানা ব্লক), স্নেহা রঞ্জা (বিষ্ণুপুর ২য় ব্লক)

বিতর্ক প্রতিযোগিতা: কাছারি দোলাই (ফলতা ব্লক), কৌশিক পুরকাইত (ফলতা ব্লক)

কুইজ প্রতিযোগিতা: সৌমিতা পাল (বিষ্ণুপুর ২য় ব্লক), শ্রেয়া পাল (বিষ্ণুপুর ২য় ব্লক), সৃজিতা রায় (বিষ্ণুপুর ২য় ব্লক)।

অনুষ্ঠানের শেষে ভোটের সচেতনতা নিয়ে একটি ভ্রাম্যমাণ ট্যাবলোর উদ্বোধন করা হলো।