ডিজিটাল; ২ আগস্ট: রাজ্যে হচ্ছে আরো নতুন করে সাতটি জেলা। সোমবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, আরো সাতটা নতুন জেলা তৈরি হচ্ছে। যা ছয় মাসের মধ্যে করা হবে।

তাহলে নতুন কি কি জেলা হতে চলেছে রাজ্যে:
মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী সুন্দরবন অঞ্চল নিয়ে হবে সুন্দরবন জেলা। উত্তর ২৪ পরগনার বাগদা এবং বনগাঁ এই মহকুমা নিয়ে হবে ইছামতি জেলা। আরেকটি হবে বসিরহাট তবে এর নাম এখনো ঠিক করা হয়নি। নদীয়া জেলাকে ভেঙে রানাঘাট নতুন জেলা হিসেবে তৈরি করা হবে। বাঁকুড়াকে ভেঙে বিষ্ণুপুর নিয়ে হবে নতুন জেলা। এছাড়া জঙ্গিপুর এবং কান্দি হচ্ছে নতুন জেলা।

এই নতুন সাতটি জেলা তৈরি হলে রাজ্যে জেলার সংখ্যা ২৩ থেকে বেড়ে ৩০ হবে।

ওয়াকিবহলমহলের মতে জেলা যখনই বাড়বে তার সাথে কর্মসংস্থান বাড়বে রাজ্যে। এর ফলে রাজ্যের বহু যুবক চাকরি পাবেন।