ডিজিটাল ডেস্ক; ১৪ ফেব্রুয়ারি: রেল মন্ত্রক নিম্নলিখিত হাইস্পিড রেল করিডরগুলির জন্য সমীক্ষা এবং বিশদ প্রকল্প প্রতিবেদন প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে। এগুলি হল- দিল্লী-বারাণসী, মুম্বাই-নাগপুর, দিল্লী-আমেদাবাদ, মুম্বাই-হায়দ্রাবাদ, চেন্নাই-বেঙ্গালুরু-মহীশূর, বারাণসী-হাওড়া, এবং দিল্লী-অমৃতসর।
উল্লিখিত হাইস্পিড করিডরের কোনোটিই এখনও অনুমোদন করা হয়নি।
রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন রেল, যোগাযোগ ও বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
