ডিজিটাল; কলকাতা, ৭আগস্ট:
কৃষি ও গ্রামীণ উন্নয়ন সংক্রান্ত জাতীয় ব্যাঙ্ক নাবার্ড-এর পশ্চিমবঙ্গ আঞ্চলিক দপ্তরের প্রধান হিসেবে যোগ দিলেন শ্রীমতী উষা রমেশ। সোমবার (পয়লা আগস্ট) নাবার্ডের চিফ জেনারেল ম্যানেজার পদে যোগ দেন শ্রীমতী রমেশ।
প্রসঙ্গত, শ্রীমতী রমেশ গ্রেড এ পদে নাবার্ডে যোগ দেন, অর্থাৎ তিনি এই ব্যাঙ্কের ডাইরেক্ট রিক্রুট অফিসার হিসেবে তাঁর চাকুরি জীবন শুরু করেন ব্যাঙ্গালোর-এ ১৯৮৮-তে। বিজ্ঞান বিষয়ে স্নাতক হয়ে তিনি একটি এমবিএ ডিগ্রি-ও করেন অর্থনীতি বিষয়ে।
উন্নয়ন মূলক ব্যাঙ্কিং, কৃষি ক্ষেত্রে আর্থিক সাহায্য প্রদান বা কর্পোরেট পরিকল্পনা এবং একই সঙ্গে প্রাতিষ্ঠানিক উন্নয়ন, তত্ত্বাবধান, গ্রামীণ উন্নয়ন বা গ্রামীণ পরিকাঠামোমূলক আর্থিক সাহায্য প্রদান এবং আর্থিক অন্তর্ভুক্তি- এসব ক্ষেত্রে শ্রীমতী রমেশের ৩৪ বছরের অভিজ্ঞতা রয়েছে।
