সারাদেশে ২০১৮-১৯ অর্থ বর্ষ থেকে এ পর্যন্ত মোট ৭৭ টি কয়লা খনিকে কয়লা উত্তোলনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
রাজ্য ভিত্তিক এই কয়লা খনি গুলি হচ্ছে-
১) ঝাড়খন্ড- মোট-২৩ টি।
২) ছত্রিশগড়-মোট-১২টি।
৩) ওড়িশা- ৮ টি।
৪) পশ্চিমবঙ্গ- ১৪ টি।
৫) তেলেঙ্গানা-১২ টি।
৬) মহারাষ্ট্র-৫ টি।
৭) কর্ণাটক-১ টি।
৮) মধ্যপ্রদেশ- ২ টি।
মোট- ৭৭ টি কয়লা খনি।
এই ৭৭ টি কয়লা খনির মধ্যে ১১ টি কয়লা খনি ক্যাপটিভ পাওয়ার এন্ড ইউজের জন্য বরাদ্দ করা হয়েছে। এছাড়াও, অন্যান্য কয়লা খনি থেকে উৎপাদিত কয়লা বিদ্যুৎ কেন্দ্রসহ ক্যাপটিভ পাওয়ার প্লান্ট-এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হচ্ছে। যে জন্য গার্হস্থ্য ক্ষেত্রে বিদ্যুতায়নে সহায়তা করছে।
রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় কয়লা, খনি এবং সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এই তথ্য জানিয়েছেন।
