ছোট ছোট শহর এবং জেলার প্রত্যন্ত অঞ্চলে অনলাইন ব্যবস্থার মাধ্যমে খাবার এবং নিত্য প্রয়োজনীয় সকল জিনিস পৌঁছে দিতে এক অনন্য ব্যবস্থা নিয়ে আসলো WISE RETAIL SERVICES LLP । এবার অরিজিনাল কার্ট নামক অ্যাপ্লিকেশনের মাধ্যমে অর্ডার করা যাবে নিত্য প্রয়োজনীয় জিনিস ।
এক্ষেত্রে উল্লেখ্য বিষয় হলো, যাদের নিজস্ব খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসা রয়েছে তারাও তাদের ব্যবসাকে ‘অরিজিনাল কার্টে ‘এর মধ্যে যুক্ত করতে পারবেন, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে । এর ফলে তারা নিজস্ব ব্যবসা আরো বড় করতে পারবেন বলে আশা করেন সংস্থার সি ই ও সৌগত বিশ্বাস। সৌগত বাবু বলেন, “এই অনলাইন ই-কমার্স এর মাধ্যমে একদিকে যেমন ব্যবসা অগ্রগতি মুখ দেখতে পারবে, অন্যদিকে কর্মসংস্থানের এক নতুন দিক খুলে যাবে। আমাদের মূল লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলে এই প্রযুক্তিকে পৌঁছে দেওয়া এবং সেখানকার মানুষ যাতে সঠিক পরিষেবা পায় তা লক্ষ্য রাখা”।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, সবকিছু যদি ঠিক থাকে তাহলে আগামী ১৬ ই ফেব্রুয়ারি থেকে তাদের এই পথ চলা শুরু হবে।