ডিজিটাল; ১৯ সেপ্টেম্বর: দুর্গাপূজা একেবারে দোরগোড়ায়। আর হাতে মাত্র কয়েকটা দিন। সব উৎসবমুখি মানুষ নিজেদের শেষ মুহূর্তের শপিং সেরে নিচ্ছেন।
ঠিক এই সময় সোমবার দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের ওপরে পুজোর নতুন নতুন কালেকশন নিয়ে খুলে গেল সেল্ফ স্টোরি ( Self Story) . ঠিকানা 142/1a Sarat Bose road।
স্টোরের দুজন কর্ণধার ডিজাইনার শান্তনু গুহ ঠাকুরতা এবং সুমিত ঘোষ চৌধুরী।
শান্তনু বাবু জানান আমাদের শিল্প-সংস্কৃতির থেকে শুরু করে সবকিছুর ছাপ পাওয়া যাবে আমাদের কালেকশনে। ১০০০ টাকা থেকে শুরু করে ২৫ হাজার টাকা পর্যন্ত ছেলেদের এবং মেয়েদের বিভিন্ন কালেকশন রয়েছে আমাদের এই স্টোরে। শাড়ি, কুর্তি ,পাঞ্জাবি ইত্যাদি।
অক্সিডাইস গয়নার সেকশন আগামী দিনে খুলতে চলেছে এমনটাই জানান শান্তনু বাবু। পুজো শেষে আসতে চলেছে বিয়ে বাড়ি সিজন, সেই সময় বর ও কণের যুগলবন্দিতে সমস্ত কালেকশন পাওয়া সেলফ স্টোরিতে এমনটাই জানান স্টোরের কর্ণধাররা।
জানা গেছে তারা প্রধানত সুতি ,সিল্ক এবং তসরের উপরে কালেকশন রাখে।
এই স্টোরের উদ্বোধন করতে আজ উপস্থিত ছিলেন নামে fashion designer বিবি রাসেল।