ওয়েব ডেস্ক; ২২ এপ্রিল : এয়ারটেল (“এয়ারটেল”) আজ বিদেশে ভ্রমণকারী গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক রোমিং প্যাক নিয়ে এসেছে। এই নতুন প্যাকগুলি ১৮৪টি দেশে ব্যবহার করা যাবে এবং এর ট্যারিফ শুরু হচ্ছে মাত্র ১৩৩ টাকা /দিন থেকে, যা একে স্থানীয় সিমগুলির সাথে তুলনা করলেও যথেষ্ট সস্তার এক বিকল্প বানাচ্ছে। সেইসঙ্গে, এই প্যাকের সাথে পাওয়া যাবে অতিরিক্ত ডেটা বেনিফিট, ফ্লাইটের মধ্যে সংযুক্ত থাকার সুবিধা ও ২৪x৭ যোগাযোগ কেন্দ্রের সহায়তা।

বিষয়টি যতদূর সম্ভব সুবিধাজনক বানাতে, এয়ারটেল এটাও নিশ্চিত করছে যে এই 184টি দেশে ভ্রমণরত গ্রাহকদের আলাদা আলাদা জায়গায় যাওয়ার জন্য আর একাধিক প্যাকে সাবস্ক্রাইব করতে হবে না এবং শুধু ভ্রমণকাল বেছে নিয়েই একটিমাত্র প্যাকের মাধ্যমে পৃথিবীর যেকোন জায়গায় বাধাহীন সংযোগ বজায় রাখতে পারবেন, তাও এক অতি সাশ্রয়ী মূল্যে।

নতুন আন্তর্জাতিক রোমিং প্যাকের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে:
সাশ্রয়ী মূল্যের প্যাক যা শুরু হচ্ছে ১৩৩ টাকা /দিন থেকে, ফলে বহু দেশের স্থানীয় সিমের তুলনায় এগুলি সস্তা হয়।
পৃথিবীর যেকোন জায়গায় যাওয়ার জন্য একটিমাত্র প্ল্যান, একটি প্যাকেই বিশ্বজুড়ে পরিষেবা পাওয়া যাবে।
নতুন সুবিধা: অটো রিনিউয়ালের সুবিধা, যা প্রায়ই বিদেশে যাওয়া গ্রাহকদের বারংবার প্যাক কেনার সমস্যা দূর করে এবং থ্যাংকস অ্যাপের মাধ্যমে কোন ঝঞ্ঝাট ছাড়াই বেড়ানোর সুবিধা দেয়।