শুভাবরি ওয়েব ডেস্ক, ২৮ অগাষ্ট, কলকাতা: রাতের বিছানায় নিজের শরীরকে সুস্থ রাখার জন্য পদ্ধতি আবিস্কার করা এবং সেটিকে বাস্তবসম্মত করে সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব পালন করল e-Biotorium।
আজ কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সাগর যোশী, কোম্পানির পক্ষে সর্বোচ্চ উপার্জনকারী মিথেশ মেহেতা, পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত সচিন দীক্ষিত এই প্রোডাক্ট উদ্বোধনে উপস্থিত ছিলেন। এছাড়া অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নিহার মিত্র, স্বর্ণালী মিত্র, ভারতীয় ফুটবল তারকা হোসেন মুস্তাফি, নাসির আহমেদ, প্রযোজক এবং চিত্র পরিচালক শিউলি গোমস রামানি।
নিজেদের প্রোডাক্ট সম্বন্ধে সাগর যোশী বলেন, ম্যাগনেটিক ম্যাট্রেস তারাই আবিষ্কার করেছেন যা দীর্ঘ ১৫ বছরের প্রচেষ্টার ফল এবং এর প্রস্তুতকারক তারাই। তিনি বলেন, ‘ন্যানো-টেকনোলজি ম্যাগনেট’ এ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এই মেট্রেসটি সাধারণ ম্যাট্রেসের উপর বিছিয়ে তার উপরে একটি চাদর বিছিয়ে ঘুমোলেই চমৎকার কাজ করবে। রক্ত সঞ্চালন এবং রক্তে-শরীরে অক্সিজেন লেভেল বাড়িয়ে মানুষের শরীরকে সুস্থ রাখবে। তবে তিনি এ কথা জানাতে ভোলেননি, এই মেট্রেসটি কোনো রোগ নিরাময়ক বলে গণ্য করা ঠিক হবে না। বরং এটি ব্যবহার করলে রোগ নতুন করে কিছু হবেনা। তাদের এই প্রডাক্ট ভারত সরকারের MSME এবং Ayush মান্যতা দিয়েছে বলে তিনি দাবি করেন। ৩ ফুট বাই ৬ ফুট একটি মেট্রেসের দাম ৩৮০০ টাকা এবং এর থেকে বড় মেট্রেসের দাম হবে প্রায় ১১ হাজার টাকা।
তবে উচ্চ রক্তচাপ সম্পন্ন এবং নিম্ন রক্তচাপ সম্পন্ন মানুষ অথবা পেসমেকার লাগানো কোন রোগী এই ম্যাট্রেসে ঘুমোতে স্বচ্ছন্দ হবেন কিনা সেটা সময় বলবে।

