বর্তমান সমাজে সংসারে বাবার অনুপস্থিতিতে একজন মা সংসারের অভাব অনটন সামলে ছেলে মেয়ের ইচ্ছা পূরণ করতে দেহ ব্যবসায় যোগ । অন্য দিকে সেই মায়ের ছেলে প্রায়ই তার বন্ধুদের উৎসাহে কোনো না কোনো পতিতালয় গিয়ে মায়ের কষ্টের টাকা ব্যয়, অবশেষে সেই পতিতালয়েই মা এর সঙ্গে দেখা সন্তানের । এই বাস্তব ঘটনা নিয়ে পরিচালক বাদল সরকারের পরবর্তী শর্টফিল্ম “মা ! তুমি !” । শর্ট ফিল্মটির কাহিনীকার, গীতকার এবং পরিচালক তিনি নিজেই । এই ফিল্মিটিতে মায়ের ভূমিকায় দেখা যাবে সুস্মিতা দে এবং ছেলের ভূমিকায় বিশ্বজিৎ খাঁ কে ।
বাদল সরকার তার জন্মদিন উপলক্ষে এবং তার শর্ট ফিল্ম ” মা ! তুমি !”- এর জন্য “শিলিগুড়ি ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০” তে ও “বেঙ্গল শর্ট ফিল্ম ২০২০” তে শ্রেষ্ঠ পরিচালক হিসাবে পুরুস্কার পাওয়ার মিলিত আনন্দে, ৭ই ফেব্রুয়ারী একটি সমারোহের আয়োজন করা হয় । এছাড়া ‘ঘুঙরু’, ‘সন্তান কার?’ এবং ‘আমার কল্পনা’ র মতো শর্ট ফিল্ম তৈরি করেছেন তিনি।
শর্ট ফিল্ম ছাড়াও তিনি প্রায় ৪০ টি গানের অ্যালবাম শুট করেছেন এবং প্রায় ৫০ টি গান লিখেছেন । তার লেখা এই গান গুলি গেয়েছেন অলকা ইয়াগনিক, অনুরাধা পাড়োয়াল, সাধনা সরগম, ইমন, রাঘব বন্দোপাধ্যায়, শ্রীরাধা বন্দোপাধ্যায়, সুজয় ভৌমিক প্রমুখ ।