ডিজিটাল ডেস্ক, ২১ নভেম্বর, কলকাতা: দীর্ঘ দিন পর গত ১৬ নভেম্বর থেকে রাজ্যে স্কুল কলেজ খুলেছে। কিন্তু ক্লাস এর সময়সীমা নিয়ে বিভিন্ন মহল তার সাথে অভিভাবকদের পক্ষ থেকে আপত্তি উঠে আসছিল। তাই এবার থেকে প্রত্যেক দিন স্কুলে ক্লাস হবে না। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভাগ করে দেওয়া হল সময় ও দিনক্ষণ।
মধ্যশিক্ষা পর্ষদের নতুন নির্দেশিকা অনুযায়ী:
দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে সোম , বুধ, শুক্র।
নবম এবং একাদশ শ্রেণির ক্লাস হবে মঙ্গল ও বৃহস্পতিবার।
একই রকম ভাবে পরিবর্তন হয়েছে ক্লাসের সময়ের।
এখন থেকে ক্লাস হবে সকাল ১০:৫০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত।
কিন্তু দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য সকাল সাড়ে নয়টা থেকে বিকেল তিনটে পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ক্লাস হবে।
শনিবার কোনো ক্লাস হবেনা।
