শুভাবরি ওয়েব ডেস্ক, ২৬ জুন, কলকাতা:
আজ বিশ্ব মাদক বিরোধী দিবস। বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলগুলোর প্রচার অভিযান চলছে তীব্রভাবে। মাদকের ব্যবসাও চলছে একই সাথে তাল মিলিয়ে।

কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখা গেল বিদ্যাসাগর পার্কে (কলকাতা পুরসভার বোরো ১০ এর অন্তর্গত) একটি সতেজ এবং পরিণত গাঁজার গাছ। একটি কয়দিন আগে এই ভাবেই দেখা গিয়েছিল। আজ মাদক বিরোধী দিবসে দেখা গেল গাছের উপরের অংশে ভাঙা আছে। অর্থাৎ এখান থেকে গাজার পাতা সংগ্রহ করা হয়েছে ব্যবহারের জন্য। এমন ভাবে একটি গাঁজার গাছ পার্কের গা ঘেঁষে রাস্তার পাশেই।

সুন্দরভাবে ধীরে ধীরে বড় হয়েছে গাছটি। কিন্তু নজরে পড়েনি পাশেই থাকা কলকাতা পুরসভার অফিসের কর্মচারীদের অথবা প্রশাসনিক কর্তাদের। উল্লেখ করা যেতে পারে এটি গল্ফগ্রীন থানার অন্তর্গত।