ওয়েব ডেস্ক; ১৬ এপ্রিল : ম্যাটিক্স গ্রুপ (“ম্যাটিক্স”) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড স্পেশালিটি কেমিকাল উৎপাদন সেক্টরে ব্যবসা সম্প্রসারিত করতে চলেছে। এই প্রস্তাবিত প্রোডাক্ট পোর্টফোলিও এমন এক সমীক্ষার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যার উদ্যোগ নেওয়া হয়েছিল ম্যাককিনসের সঙ্গে মিলে। এই সমীক্ষা এই সেক্টরে মোট ২৬০০ কোটি টাকার লগ্নি হবে বলে মনে করেছে।
কৌশলগত উদ্যোগ হিসাবে ম্যাটিক্স পূর্ব ভারতের প্রথম আইসো-প্রোপাইল অ্যালকোহল (IPA) উৎপাদন প্ল্যান্ট প্রতিষ্ঠা করতে চলেছে। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে ৫০ কেটিপিএ। IPA হল অন্যতম প্রধান ইন্ডাস্ট্রিয়াল রাসায়নিক যা ফার্মাসিউটিকালস এবং ব্যক্তিগত পরিচর্যা প্রোডাক্টে বহু ব্যবহৃত। এই নতুন প্ল্যান্ট ঘরোয়া জোগান তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি করবে। এই প্ল্যান্ট তৈরি হবে পশ্চিমবঙ্গের পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের বর্তমান কমপ্লেক্সেই, যেখানে একটা ১.২৭ MTPA ইউরিয়া প্ল্যান্টও রয়েছে। ২০২৭ আর্থিক বর্ষে এই প্ল্যান্ট কমিশনিং হবে বলে ঠিক হয়ে আছে। এই লগ্নি ভারতের #AtmaNirbharBharat মিশনের প্রতি এবং ভারতের ইন্ডাস্ট্রিয়াল কেমিকালস সেক্টরের উন্নয়নের প্রতি ম্যাটিক্সের দায়বদ্ধতা আরও একবার প্রমাণ করল।
