করোনা সংক্রমণ যখন তুঙ্গে ছিল মাস্ক কিংবা স্যানিটাইজার ব্যবহার করা ছিল দৈনন্দিন কার্যকলাপের মধ্যে । যত স্বাভাবিক জনজীবনে মানুষ প্রবেশ করছে মাস্কের কথা ভুলেই গেছে। রাস্তায় বেরোলে অধিকাংশ লোকের মুখে দেখা যায় না মাস্ক।
কলকাতার জনজীবনের অন্যতম প্রাণকেন্দ্র হলো মেট্রোরেল। লকডাউন এর পরে নিউ নর্মালে যখন গত সেপ্টেম্বর মাসে মেট্রোরেলের চাকা গড়ায় তখন মাস্ক এবং স্যানিটাইজেশন ছাড়া মেট্রোরেলে প্রবেশ ছিল বন্ধ। কিন্তু নিউ নরমালে এখন সেই মেট্রোরেল এর ভেতরেই দেখা যায় মাস্ক ছাড়া অনেক যাত্রীকে।
দেশের করোনা সংক্রমনের ঊর্ধ্বমুখী গ্রাফ দেখা যাচ্ছে। এবার থেকে মেট্রো চলাচলের জন্য অসতর্কভাবে যদি মাস্ক না পরা হয় তাহলে মেট্রো কর্তৃপক্ষ এগুচ্ছেন শাস্তিমুলক ব্যবস্থা দিকে।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।
সতর্ক করা হয়েছে রেল রক্ষীবাহিনীকেও। যদি কোনো যাত্রী সঠিকভাবে মাস্ক না পড়েন তাহলে তাকে জরিমানা করা হতে পারে এমনই খবর মেট্রো সূত্র থেকে।
নিউ নরমালে যখন মেট্রো চলাচল শুরু হয় তখন ছিল ই-পাশের ব্যবস্থা। সাধারণত ই-পাস এর ব্যবস্থা করা হয়েছিল যাতে শারীরিক যে দূরত্ব বজায় রাখার জন্য। তারপর ই-পাশকে কিছুটা শিথিল করা হয় এবং তার পরে উঠে যায় এই ব্যবস্থা। এখন শুধুমাত্র মেট্রো সফরের জন্য স্মার্ট কার্ড থাকলেই হবে। মেট্রোর কামরায় ভেতর করোনার জন্য সিটে বসার একটি বিধি নিষেধ ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যাত্রীরা পরস্পর গা ঘেঁষাঘেঁষি করে বসতে শুরু করেন। কিছু মেট্রোর যাত্রী এই নিয়ে প্রশ্ন তুললেও তাদের পড়তে হয় গভীর রোষের মুখে।
কিছুদিন আগে মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে মেট্রো সফরের জন্য টোকন ব্যবস্থা চালু করার কথা বলা হলেও পরবর্তী সময়ে তা চালু করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। করোনা সংক্রমনের এরকম ঊর্ধ্বগতি দেখেই মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বলে মনে করছেন মেট্রো কর্মীদের একাংশ।
এক রেলরক্ষীর কথায়, আমরা যাত্রীদের সবসময় বলে থাকি মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে। কিন্তু কিছু কিছু সময় যখন যাত্রীরা মাস্ক পড়েন না, তাদেরকে প্রশ্ন করলে তারা বলেন আমার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে মাস্ক পড়লে প্রচন্ড অসুবিধা হয়। এছাড়া তার সঙ্গে বিভিন্ন অসুখের অজুহাতে মাস্ক ছাড়াই যাত্রা করেন মেট্রোতে। ফলে ১০০% এই ব্যবস্থাকে কার্যকর করা যায় না। তবে যদি জরিমানার ব্যবস্থা করা হয় হয়তো তাহলে এই ব্যবস্থা কার্যকর হবে।
মেট্রো কর্তৃপক্ষ এবার জরিমানার দিকে হাঁটতে চলেছে। সূত্র মারফত জানা গেছে মাস্ক না পড়লে ঐ যাত্রীকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।
মেট্রো কর্তৃপক্ষের এই ধরনের ব্যবস্থার পরে আগামী দিনে মেট্রোতে চলাচলের জন্য মাস্ক বাধ্যতামূলক ভাবে পড়তে হবে যাত্রীদের এবং এর ফলে সংক্রমনের ভয় কিছুটা কম হতে পারে মত যাত্রীদের একাংশের।